নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল খান।
রোববার (৪ অক্টোবর) দুপুরে টঙ্গীর গুটিয়া আন্দারুল এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অ্যাডভোকেট জালাল খান টঙ্গী পশ্চিম থানা বিএনপির ৫২ নম্বর ওয়ার্ডের আইন সম্পাদক পদে রয়েছেন।
সংবাদ সম্মেলনে জালাল খান বলেন, গত শনিবার টঙ্গীর গুটিয়ায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের টঙ্গী পশ্চিম থানা শাখার সাংগঠনিক সম্পাদক নূর নবী হৃদয়ের বাড়ির সামনে থেকে ১০টি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটান।
তিনি দাবি করেন, ওই ছাত্রলীগ নেতার কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
জালাল খান এসব অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে তুলে ধরার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আব্দুল খালেক, মো. মদন মিয়া, মো. স্বপন মিয়া, মো. আবু হানিফ, মো. দুলু মিয়াসহ স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.