মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিনোদপুর বাজারের মিতা স্টোরে বিভিন্ন ধরনের মোড়কজাত খাবার বিক্রির সময় মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাহান শরীফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর কমলাঘাট খাদ্যগুদাম এলাকায় জসিম মাঠায় অভিযান চালানো হয়। সেখানে মাঠার বোতলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার পাশাপাশি ফিরনি তৈরিতে নন-ফুড গ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ জসিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দেওভোগ বাজারের রাইয়ান আয়ান স্যানিটারি স্টোরে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। সেখানে প্রতি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে দোকানটির মালিক মুরাদ ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.