কালকিনি-ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় সরকারি রাস্তার গাছ কাটার মামলার এজাহারভুক্ত আসামি সোহেল সরদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে গোপালপুর বাজার এলাকা থেকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল সরদার গোপালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর এলাকায় সরকারি রাস্তার গাছ কাটার ঘটনায় সোহেল সরদারের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করা হয়। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ‘সোহেল সরদার গোপালপুরের সরকারি গাছ কাটার মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, থানার এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোহেল সরদারকে গ্রেপ্তার করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.