মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়িতে আসিসির সাধু ফ্রান্সিসের পর্ব উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও ঐতিহ্যবাহী ধনুক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ধানজুড়ি আদিবাসী স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং ধানজুড়ি মিশনের সহযোগিতায় ১ ও ৪ অক্টোবর ২০২৬ তারিখে ধানজুড়ি কবরস্থান মাঠ প্রাঙ্গণে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা ধরে রাখার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। এতে স্থানীয় বিভিন্ন এলাকার খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানজুড়ি মিশনের পাল-পুরোহিত ফা. মানুয়েল হেম্ভ্রম, ধানজুড়ি ধর্মপল্লীর বোর্ডিং ইনচার্জ ফা. ফাব্রিচ্চিও কালেগারি, সহকারী পাল-পুরোহিত ফা. রতন মুর্মু ও ফা. তপন দাস, ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, সাপ্তাহিক বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ছাড়া পূর্ব ধানজুড়ির মাঞি মানুয়েল হেম্ভ্রম, মাঞি কার্লস মুর্মু, ঢাকন্দের মাঞি ঠেওটেনিয়াস সরেন, বটতলীর মাঞি পৌল সরেন, পুরাতন ধানজুড়ির মাঞি কেরবিন হেম্ভ্রম, বড় নেটাশনের মাঞি ডেভিড মুর্মু এবং ছোট নেটাশনের মাঞি দারুন মুর্মু উপস্থিত ছিলেন।
ধানজুড়ি আদিবাসী স্পোর্টিং ক্লাবের সভাপতি রঞ্জিত হেম্ভ্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে ছিলেন ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ফ্লাপ্রিয়াস হেম্ভ্রম, ধানজুড়ি সেন্ট ফ্রান্সিস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক টমাস মুর্মু, মিল্টন মুর্মু, সামশন মার্ডী ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফ্রান্সিস সরেন।
আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। পাশাপাশি পুরুষের পাশাপাশি নারীদের ধনুক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ক্রীড়া চর্চা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.