কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা সদরের ২ নম্বর কয়রা গ্রামের একটি মৎস্যঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছসহ আব্দুল্লাহ মালি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কয়রা থানার এসআই প্রণয় মণ্ডল, এসআই মেহেদী হাসান, এএসআই জাহিদ ও এএসআই মনিরুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আব্দুল্লাহ মালিকে আটক করে। এ সময় মৎস্যঘের থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
কয়রা থানার এসআই প্রণয় মণ্ডল জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.