
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি বাজার এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোহাম্মদ রেজওয়ান (৪০) নামে এক চিহ্নিত আসামিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেজওয়ানের কাছ থেকে ৮৪ পিস ইয়াবা, ১০৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৭ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়।
পরে আটক রেজওয়ান এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.