স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. হাবিবুর শিকদার (২৪) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার এসআই শাহিন আলম অভিযান চালিয়ে উপজেলার পাটরপাড়া গ্রামের হাবিবুর শিকদারকে ইয়াবাসহ আটক করেন। পুলিশের দাবি, সেবন ও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।
পরে হাবিবুরকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.