
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নড়াইলের নড়াগাতীতে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নড়াগাতী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার।
এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম, নড়াগাতী থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্ব দাশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, সবার সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.