চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট পৌরসভার দুটি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে আরও দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খলিলের মোড় এবং ৬ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ায় নলকূপ দুটি স্থাপন করা হয়। মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েলের উদ্যোগে এগুলো স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সুপেয় পানির চাহিদা পূরণ ও পানি সংগ্রহের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নলকূপ দুটি চালু হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের পানির সংকট কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টরা জানান, এর আগে আসাদুজ্জামান জুয়েলের উদ্যোগে চারঘাট পৌরসভার বিভিন্ন এলাকায় ১২৪টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন করে আরও দুটি গভীর নলকূপ স্থাপন করা হলো।
আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘সুপেয় পানি মানুষের অন্যতম মৌলিক চাহিদা। পৌরসভার কোনো মানুষ যেন পানির অভাবে দুর্ভোগে না পড়েন, সে লক্ষ্যেই বিভিন্ন এলাকায় টিউবওয়েল ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পানির সংকট কমানোর পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও কমবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.