দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ মো. ইলিয়াস খাঁ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইলিয়াস খাঁ পটুয়াখালী সদর উপজেলার কিসমত মৌকরন ৬ নম্বর ওয়ার্ডের মুছা খাঁর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল লেবুখালী টোল প্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় ইলিয়াস খাঁকে তল্লাশি করে তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী মাদকগুলো জব্দ করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ইলিয়াস খাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দুমকি থানায় মামলা করা হয়েছে। মামলাটি ৫ অক্টোবর দায়ের করা হয়, যার নম্বর ০৩।
ওসি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.