কুবি প্রতিনিধি
শিশু অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের উদ্যোগে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে প্রধান গেট অতিক্রম করে গোলচত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে কুবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার এবং বিএনসিসি ক্যাডেটরা অংশ নেন।
এ সময় ক্যাডেটরা শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।
র্যালি শেষে অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, ‘শিশুরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা ও সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিএনসিসি ক্যাডেটরা সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে দায়িত্ববোধ তৈরিতে কাজ করে। শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার বলেন, ‘প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে। শিশুদের প্রতি আমাদের আচরণ ও দায়িত্বশীলতা তাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই পরিবার ও সমাজের প্রতিটি স্তরে শিশু অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রয়োজন।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.