গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সরকারের আওতাধীন সব জনসেবা বিভাগ ও দপ্তরে ‘মিড দ্য প্রেস’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বরিশালের গৌরনদীতে সরকারি, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের পক্ষ থেকে যতগুলো জনসেবা বিভাগ বা দপ্তর আছে, সবগুলো দপ্তরে মিড দ্য প্রেস চালু করা হবে।’ তিনি আরও বলেন, গৌরনদীর হ্যাচারির মাধ্যমে মাছের রেণু থেকে পোনা উৎপাদন করে স্থানীয় জনগণের চাহিদা পূরণ করা হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুল রহমান শরীফ স্বপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.