দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করেছে বিজিবি। এ সময় মাদকসহ তিন কিশোরকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর জামালপুর বিওপির টহল দল সীমান্তসংলগ্ন পাকুড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় দুই বোতল মদ ও মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিন কিশোরকে আটক করা হয়।
আটকরা হলেন—দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বৌদ্দনাতলা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. খালেকুল সাইফুল (১৭), একই ইউনিয়নের চরদিয়াড় গ্রামের ফেরদৌস আলমের ছেলে মো. আব্দুল আলিম (১৭) ও নিয়াজ উদ্দিনের ছেলে মো. জান্নাত ইসলাম (১৬)।
এদিকে একই দিন রাত ১টা ৩০ মিনিটে ধলা বিওপির টহল দল সীমান্তসংলগ্ন ধলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
বিজিবির পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৩ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.