মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে কটিয়াদী প্রেসক্লাবের ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় কটিয়াদী প্রেসক্লাব কার্যালয়ে আহ্বায়ক ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক সংগ্রাম ও এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন সভাপতি এবং দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মাইনুল হক মেনু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি রফিকুল হায়দার টিটু, সহসভাপতি মফিজ উদ্দিন নয়ন, ধ্রুব রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও মাসুম পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়া, কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আজাদ রহমান মিশর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এখলাস উদ্দিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদ বিন জালাল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাঈম ইসলাম এবং নির্বাহী সদস্য ফজলুল হক জোয়ারদার আলমগীর, ফখর উদ্দিন ইমরান ও মোফাসসেল সরকার।
নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিকরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে কটিয়াদী প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.