আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ২০ গ্রাম গাঁজাসহ আটক রাকিব সরদার (২১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এ দণ্ডাদেশ দেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের একটি দল উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপপরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, আটকের পর রাকিবকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সেখানে তিনি দোষ স্বীকার করলে বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দুপুরে দণ্ডপ্রাপ্ত রাকিব সরদারকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.