
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় জানানো হয়, এবার কাউনিয়া উপজেলায় ৭৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, প্রবেশ ও বের হওয়ার পথ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া গুজব, অপতথ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. রোকেয়া বেগম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও মন্দির কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.