মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
খালিয়াজুরী উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক পাণ্ডব সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।
সভায় জানানো হয়, খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়নে এ বছর মোট ৪০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম এবং খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শম্ভু বর্মন, পূজা উদযাপন কমিটির সদস্য হরলাল সরকার, বিদ্যুৎ ভৌমিক, চন্দন কুমার দে, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসমাইল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সদস্য মাওলানা মো. ইদ্রিস আলী, স্থানীয় এমপির প্রতিনিধি জহির আহমেদ জিকু এবং খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শাকিল সারোয়ার, আনসার-ভিডিপি কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, রঞ্জিত বিশ্বাস, সুদীপ চৌধুরী, ইন্দ্রজিৎ সরকার, রুবেল চন্দ্র দাস, অনিমেষ চন্দ্রসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় শতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.