দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পুলিশ প্রহরায় কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপি, জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও জাতীয় নারীশক্তির কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে গত ৪ অক্টোবর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করে এনসিপি।
পরে ৫ অক্টোবর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার উদ্যোগ নিলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে ওই সময় নিরাপত্তাজনিত কারণ দেখানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.