বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেছেন, মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংস করার পাশাপাশি সমাজকে কলুষিত করে এবং এর কারণে অনেক পরিবারকে সামাজিকভাবে অপদস্থ হতে হয়। তাই যেকোনো মূল্যে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।
ইউএনও মুরাদ হোসেন আরও বলেন, ১৮ বছরের আগে কোনো কন্যাশিশুর বিয়ে দেওয়া যাবে না। এটি দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদেরই বেশি সচেতন হতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহের বিভিন্ন কুফল তুলে ধরেন।
সভায় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, সহকারী শিক্ষক (আইসিটি) শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক (গণিত) মো. মোখলেছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.