বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
‘চোখের যত্ন নিন, দৃষ্টি সুরক্ষিত রাখুন’—এমন সচেতনতার বার্তা নিয়ে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক আছিয়া খাতুন, প্রোগ্রাম অর্গানাইজার আল আমিন, এফও মো. হোভায়েত ও পরিসংখ্যানবিদ সুমন মিয়াসহ অন্যরা।
বক্তারা বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি সুরক্ষায় নিয়মিত চোখের যত্ন নেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে শিশুদের চোখের প্রতি বাড়তি নজর দিতে হবে। শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি কমানোর পাশাপাশি পুষ্টিকর খাবার ও দেশীয় ফলমূল খাওয়ানোর মাধ্যমে তাদের চোখের সুস্থতা নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় ব্র্যাকের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.