কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আমির হোসেন (নাম বয়স উল্লেখ নেই) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজীবাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। স্থানীয়দের দাবি, আমির হোসেনকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি কচুয়া উপজেলার সীমানায় এনে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
নিহতের ভাই সাদ্দাম বলেন, “গতকাল থেকে আমিরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, মরদেহটি মোরাদপুর-কচুয়া সীমান্তে পড়ে আছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.