মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর সাহিত্য পরিষদের ১০১তম মাসিক সাহিত্য আসরে কবি এম. মাহবুব মুকুলের ১৩তম কাব্যগ্রন্থ ‘আঁধার পেরিয়ে আলোর পথে’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে অন্বেষা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। মনিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি হোসাইন নজরুল হকের সভাপতিত্বে এবং কবি শফিক শিমুর পরিচালনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি শান্তুনু চক্রবর্তী, মো. আব্বাস উদ্দিন, এম. মাহবুব মুকুল, আজিবর রহমান, বাশার মাহফুজ, সায়ফুল আলম, এরশাদ হারুন, ফারজানা জ্যোতি, শাহারুকুজ্জামান সোহান, ফারদিন আহমেদ ও প্রজন্ম একাত্তরের নিজস্ব প্রতিবেদক শাহজান শাকিলসহ অন্যরা।
সাহিত্য আসর শেষে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। পরে কবিতা পাঠ ও গ্রন্থটি নিয়ে আলোচনা করেন সাহিত্য পরিষদের সভাপতি কবি হোসাইন নজরুল হক।
উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মনিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.