আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সাতক্ষীরার দেবহাটায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সখিপুর বাজারসংলগ্ন সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ অভিযানের উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত ‘ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সপ্তাহ’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অভিযানের অংশ হিসেবে সখিপুর বাজারের মাছ বাজার, কাঁচাবাজার, মুরগিপট্টি, বাজার জামে মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি মশক নিধনে স্প্রে ছিটানো এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আফছার আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে নেতারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.