কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে পৌরসভার মজিদবাড়ি এলাকার একটি গুদামঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই হানিফ সরকার ও এএসআই লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ৫ মিনিটে মজিদবাড়ি এলাকায় ইমাম হোসেনের মালিকানাধীন একটি গুদামঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ১০৪ পিস ইয়াবা উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইমাম সরদার (৪৫), আকাশ বেপারী (২৮), আরাফাত হোসেন মুন (২৪), জোবায়ের সরদার (২২), সাকিবুল হাসান (২২) ও মেহেদী হাসান (৩৫)। তাঁদের সবার বাড়ি কালকিনি থানার মজিদবাড়ি এলাকায়।
এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালকিনি থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.