আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান ও উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, আবুল হোসেন মোল্লা, কার্তিক বেপারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হরিপদ সরকার, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ রাসেল, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান ও গৈলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব বদিউজ্জামান সরল মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
সভা শেষে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.