গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বার্থী স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কটকস্থল স্পোর্টিং ক্লাব।
রোববার বিকেলে উপজেলার বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে কটকস্থল স্পোর্টিং ক্লাবের হয়ে জয়সূচক গোলটি করেন জাতীয় তরুণ ফুটবলার জিদান রহমান। খেলার ১০ মিনিটে তাঁর করা গোলে এগিয়ে যায় কটকস্থল। জিদান ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী দলের সদস্য।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় বার্থী স্পোর্টিং ক্লাব। তবে বিরতির আগে রেফারি বার্থী স্পোর্টিং ক্লাবের এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বার্থী স্পোর্টিং ক্লাবের স্পন্সরের নির্দেশে দলটি মাঠ ছেড়ে চলে যায়। পরে টুর্নামেন্ট কর্তৃপক্ষ কটকস্থল স্পোর্টিং ক্লাবকে বিজয়ী ঘোষণা করেন।
উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। এ সময় উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন মো. আসাদুজ্জামান মাসুদ মিয়া, জিয়াউর রহমান মিয়া, আব্দুর রহমান ইসলাম মুন্না, পিয়াল ইসলাম, লিমন মাঝি, শাওন গোমস্তা, জিদান তালহা, হাসান জিহাদ মোল্লা, সাবিত, সাকিব ফকির, সোহান বেপারী, আরিফ মাঝি, নাঈম মাঝি, অভিজিৎসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনালে ওঠার মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করল কটকস্থল স্পোর্টিং ক্লাব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.