শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা শিল্পকলা একাডেমির বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বক্তব্য দেন মা ও শিশু সহায়তা কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মিঠুন কুমার স্বর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ও জাইমা মরিয়ম প্রমুখ।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠান শেষে সফল কন্যাশিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.