খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ২৩ হাজার পরিবারের তথ্য সংগ্রহের পরিকল্পনা নিয়ে সোমবার (১২ অক্টোবর) বেলা আড়াইটায় মেন্দিপুর ইউনিয়নের দুর্গাশ্রম মন্দিরসংলগ্ন এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান প্রথম উপকারভোগী হিসেবে মেন্দিপুরের বকুল মিয়ার স্ত্রী আসমা আক্তারের নাম তালিকাভুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। তথ্য সংগ্রহকারী শাহাদাত হোসেন তাঁর তথ্য সংগ্রহ করেন।
খালিয়াজুরী উপজেলা বিএনপির নেতা এরশাদুল আলম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল মিয়া, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, বিএনপি নেতা কায়সার আহমেদ সেকুল, মো. আব্দুল মান্নান চৌধুরী, চন্দন কুমার দে, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, ফাহিম হোসেন সুমন ও মো. রিপন মিয়া।
এ সময় স্থানীয় বাসিন্দা মো. খোকন মিয়া, সবুজ মিয়া, আসমা আক্তার, জ্যোৎস্না বেগম ও দীপালী রাণীসহ তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সুপারভাইজার মো. আবুল হাসনাত জুনায়েদ ও রমিজ উদ্দিন এবং তথ্য সংগ্রহকারী মার্জিয়া আক্তার জেরিন, শাহাদাত হোসেন, প্রণিতা সরকার, মো. রুবেল মিয়া, সুজাত চৌধুরী, মারিয়া রুপা, নুসরাত জাহান প্রমি ও সোহানা আক্তার উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় সঠিক তথ্য সংগ্রহ এবং প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.