কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওসমান গণি (৫১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিশুর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (সরদার পাড়া) গ্রামের এরশাদ আলী স্ত্রীসহ জীবিকার তাগিদে ঢাকায় চাকরি করেন। তাঁরা শিশুটিকে ও এক বছরের আরেক ছেলেকে দাদীর কাছে রেখে যান। গত ৬ অক্টোবর দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিল। তখন প্রতিবেশী ওসমান গণি পেয়ারা দেওয়ার লোভ দেখিয়ে তাকে নিজের শয়নঘরে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওসমান গণি পালিয়ে যান। পরে শিশুটি দাদী ও মুঠোফোনে বাবা-মাকে ঘটনার কথা জানায়।
ঢাকা থেকে ফিরে শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মন্ডল জানান, এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.