দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, দেশব্যাপী তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সুবিধাবঞ্চিত ও প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই শহর আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকেরা।
সভায় বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে সঠিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে নির্ভুল তথ্য সংগ্রহ এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। পাশাপাশি কার্যক্রমটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.