আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) ও একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, বিপ্রোবোয়ালিয়া গ্রামের আব্দুর রকিব প্রামাণিক (৪৫) স্থানীয় বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় আব্দুর রকিব প্রামাণিক বাদী হয়ে রোববার আত্রাই থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ওই দিনই স্থানীয়দের সহায়তায় সুশান্ত কুমারকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে রাতে অভিযান চালিয়ে একই এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.