চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির রহমান মুকুট।
সভায় বক্তব্য দেন রাজশাহী জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং চারঘাট উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এ সময় তাঁদের বক্তব্য শোনেন আবু সাইদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তেমনি আবারও দেশ পুনর্গঠনে তাঁদের এগিয়ে আসতে হবে। তিনি বীর মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবি-দাওয়াগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.