কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদানের ঘোষণা দিয়েছেন দলটির সাবেক ওয়ার্ড সভাপতি মো. শেখ সহিদুল ইসলাম।
রোববার (১২ অক্টোবর) কচুয়া প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ ঘোষণা দেন। শেখ সহিদুল ইসলাম উপজেলার পশ্চিম বারুইখালী গ্রামের মৃত শেখ হোসেন আলীর ছেলে। তিনি একসময় কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লিখিত বক্তব্যে শেখ সহিদুল ইসলাম বলেন, “আমি দেশবাসীকে জানাতে চাই, আমি আর কখনো আওয়ামী লীগের রাজনৈতিক দল ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হব না। জীবনের শেষ বয়সে এসে পরিবার-পরিজনকে নিয়ে ধর্মের পথে থেকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই।”
ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করে বাকি দিনগুলো দলের আদর্শ ধারণপূর্বক গণতন্ত্রের পক্ষে কাজ করার আশা প্রকাশ করছি।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, তিনি ও তাঁর পরিবার আওয়ামী লীগের কোনো ধরনের অপকর্ম সমর্থন করেন না। ভবিষ্যতে তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পৃক্ততা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.