আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে নবীনবরণ-২০২৬ কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পর্ষদের সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম ও নবীনবরণ-২০২৬ কমিটির আহ্বায়ক প্রভাষক এস এম হাবিবুল্লাহ বাহার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক হাবিবুল্লাহ বাহার।
প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চামেলী এবং গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রেমা তরফদার।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা খাতুন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তানহা বিনতে আজাদ নিহা ও তাহসিন তাসনিম তোয়া।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক রেদওয়ান আহমেদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.