নবধারা ডেস্কঃ
গোপালগঞ্জের বেদগ্রামের চাঞ্চল্যকর জাকিয়া মল্লিক হত্যা মামলার রায় ঘোষণার জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।এ মামলার প্রধান আসামী একটি বেসরকারী টিভি চ্যানেলের গোপালগঞ্জ প্রতিনিধি মোর্শেদায়ান নিশান।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে ভুক্তভোগী জাকিয়া বেগমের সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর নিশান তার বোনের কাছে যৌতুক দাবি করেন। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এর ধারবাহিকতায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে জাকিয়া বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় জাকিয়ার বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মোর্শেদায়ান নিশানকে প্রধান আসামি করে মামলা করেন। এছাড়া এহসান সুজন, আনিচুর রহমান, হাসান শেখকে মামলাটিতে আসামি করা হয়। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
এ মামলার আসামিরা হলেন- ভুক্তভোগীর স্বামী মোর্শেদায়ান নিশান, এহসান সুজন, আনিচুর রহমান ও হাসান শেখ। তাদের মধ্যে নিশান পলাতক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.