কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি ও ঝালকাঠির কাঠালিয়ার কৃতী সন্তান মরহুম সাংবাদিক আমির খসরুর স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে মরহুমের পরিবারের সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মরহুমের চাচাতো ভাই নূরুল আলম মাস্টার, ভাইয়ের ছেলে মাস্টার মো. আহসান হাবিব, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিকদার মো. কাজল, সহসভাপতি ফায়সালা আহমেদ মিঠুন, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সদস্য মো. মহসিন খান, মো. খাইরুল আমিন ছগির ও মো. সিরাজুল ইসলাম রনিসহ অনেকে।
বক্তারা সাংবাদিক আমির খসরুর কর্মময় জীবন ও সাংবাদিকতায় তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. ইব্রাহিম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.