শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোল টিম। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ কেজি কাঁকড়া, একটি ডিঙি নৌকা, ৫০টি আটলসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় সুন্দরবনের মিনি পুষ্পকাটি অভয়ারণ্যের মাইটের গোড়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের শফিকুল গাজীর ছেলে আব্দুর রহিম (৪২), বুড়িগোয়ালিনী গ্রামের আকছেদ পাড়ার ছেলে রাসেল (২৭) এবং সাত্তার তরফদারের ছেলে আব্দুল গনি (৪৯)।
আটক তিনজনকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.