গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরজনিত কারণে বিদায় নিলেন বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে তাঁকে অশ্রুসিক্ত ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক গুরুদাস গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম নুরুল আলম মৃধা। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, বার্থী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ও সমাজসেবক মো. হাবিবুর রহমান, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি কমল কান্তি সরকার ও সাবেক সভাপতি কুতুব উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, সাবেক ও বর্তমান প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন মহসিন ঘরামী, বিএম ইউনুস আলী, প্রাণতোষ কুমার দাস, সেনোয়ারা খানম, প্রদীপ কুমার দাস, হুসনে আরা, সালেহা আক্তার, আসমা নাহার, কামরুল হাসান, এইচ এম জাকির হোসেন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম টিটু, বোরহান উদ্দিন, রাশিদা পারভিন লুনা, নমিতা রানী দে, সুব্রত কুমার পাল, ফাতিমা আক্তার কেয়া, লুৎফুন নাহার লাকি ও দিলীপ রুদ্রসহ অন্যরা।
বক্তারা বলেন, নুরুন নাহার দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও আদর্শের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান শেষে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নুরুন নাহারের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.