কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি পাপিয়া সুলতানা। এ সময় জাতীয় পতাকা, স্কাউটস পতাকা ও কাব পতাকা উত্তোলন করা হয়। পরে তিনি ক্যাম্পুরীর তাবু পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কাব স্কাউটস সদস্যদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী, জেলা স্কাউটসের উপপরিচালক মো. রাসেল আহমেদ, কমিশনার মো. মাহবুবার রহমান, সম্পাদক মো. আব্দুর রহিম, উপজেলা স্কাউটসের কমিশনার মোছা. শিপুন আখতার, সম্পাদক মো. ফাকের সরকার, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসফিকা বুলবুল পেস্তাসহ অন্যরা।
ক্যাম্পুরীতে উপজেলার ২৮টি বিদ্যালয়ের ৩২টি দলের ইউনিট লিডার ও কাব স্কাউটস সদস্যরা অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনে শিশুদের সৃজনশীলতা বিকাশ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে বিভিন্ন ক্রীড়া, সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.