ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে শানে রেসালাত সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াতবিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী নুরুল আলম, পৌর সভাপতি মাওলানা আতা উল্যাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফ উল্যাহ, সিনিয়র সহসভাপতি মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা মোহাম্মদ ইউনুস, আমিরাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, চরচান্দিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আহমদুল হাসান ও মাওলানা মুহাম্মদ ইব্রাহীমসহ অন্যরা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নুর হোসেন।
সভায় আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য শানে রেসালাত সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৩ নভেম্বর সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের শানে রেসালাত সম্মেলন ও উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.