বাগেরহাট প্রতিনিধি
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবু রাসেল। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ইলেকট্রনিক ডিভাইসযুক্ত সাদাছড়ি এবং চারজনের মধ্যে প্রতিবন্ধী পরিচয়পত্র বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদারে দিবসটি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.