সিলেট প্রতিনিধি
সিলেট নগরের জিন্দাবাজারের বারুতখানায় ‘বন্ড’ নামের একটি কাপড়ের দোকানে অফারের নামে প্রতারণার অভিযোগে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনার দেবানন্দ সিনহা। এ সময় সিলেট মহানগর পুলিশের একটি দল তাঁকে সহযোগিতা করে।
দেবানন্দ সিনহা জানান, দোকানটির সাইনবোর্ড ও ব্যানারে ৪০ শতাংশ মূল্যছাড়ের কথা উল্লেখ করে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছিল। কিন্তু দোকানে গিয়ে দেখা যায়, অনেক পণ্যে মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া বিজ্ঞাপনে দামি প্যাকেটের ছবি দেখানো হলেও বাস্তবে তুলনামূলক সস্তা মোড়কে পোশাক সরবরাহ করা হচ্ছিল।
এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা না করার জন্য সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.