গোপালগঞ্জ প্রতিনিধি
‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
বক্তব্যে এস এম জিলানী বলেন, বাংলাদেশের চিরন্তন ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি। সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করবে—এটাই মূল লক্ষ্য। শারদীয় দুর্গোৎসবে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন বেপারীর সভাপতিত্বে সমাবেশে স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.