
জামালপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকায় প্রায় ৩২৮ বছরের পুরোনো শ্রীশ্রী দয়াময়ী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বিজিবি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। নিরাপত্তাব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তাঁরা মণ্ডপ পরিদর্শনে এসেছেন।
তিনি আরও বলেন, এবার নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে গোয়েন্দা নজরদারি ও বিজিবির সদস্যদের সরাসরি উপস্থিতি নিশ্চিত করা হবে। আশা করা হচ্ছে, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.