অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
মহাষষ্ঠীর মধ্য দিয়ে পটুয়াখালীসহ কলাপাড়ায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় জেলার ১৯৪টি মণ্ডপে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা।
এদিন ধূপের ধোঁয়া, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্য আর চণ্ডীপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মহাষষ্ঠীতে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা। সন্ধ্যায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়বার্তা নিয়ে ধরাধামে আবির্ভূত হন দেবী দুর্গা। অসুর বধের মধ্য দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন সত্য, ন্যায় ও কল্যাণের মহিমা। এ বিশ্বাসকে ধারণ করেই প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.