সিলেট প্রতিনিধি
সিলেট মহানগরের বন্দরবাজার এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। বুধবার রাতে বন্দরবাজারের রঙমহল টাওয়ারের সামনে থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তপু সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া বড়পাড়ার মৃত মো. টিপু মিয়া ও আছিয়া বেগমের ছেলে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সিলেট মহানগর পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা এবং একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেপ্তারের পর তপুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.