মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটানো যাবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে মনিরামপুরে পৌঁছে জেলা প্রশাসক প্রথমে থানা পরিদর্শন করেন। পরে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন। এ ছাড়া উপজেলা পরিষদের নবনির্মিত প্রধান ফটক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন তিনি।
পরে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। দুপুরের পর তিনি ঝাঁপা ভাসমান সেতু পরিদর্শন করেন এবং সেখানে নবনির্মিত রেস্ট হাউস উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.