একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জ শহরের বক পয়েন্টে অবস্থিত সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন করেছেন এসআরবি-৯, সিলেটের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি)। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে তিনি পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসআরবি-৯, সিলেটের স্কোয়াড কমান্ডার (সিপিসি-৩, সুনামগঞ্জ) এএসপি মো. রোকুনুজ্জামান ও কোম্পানি কমান্ডার। এ ছাড়া সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাবাড়ি পূজা কমিটির সভাপতি বিকাশ চৌধুরী, সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, দুর্গাপূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি বাপ্পা চৌধুরী, সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, কোষাধ্যক্ষ সৌরভ সরকারসহ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.