গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে দেশের বহুল প্রচারিত দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা এবং গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ জাবেরুল ইসলাম।
সাংবাদিক মো. অছিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি সেলিম রেজা বেগ, কালবেলার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিল্টন খান, সাংবাদিক সাইফুর রশিদ চৌধুরী, শেখ ফরিদ আহমেদ, রায়হান মুন্সী, এস কে এম মাহাবুবুর রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি আরিফুল হকসহ অন্যরা।
বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে দৈনিক কালবেলা সংবাদমাধ্যম হিসেবে যে অগ্রগতি অর্জন করেছে, তা প্রশংসনীয়। পত্রিকাটির এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কালবেলার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে গোপালগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় কালবেলার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মাসুদ রহমান, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি নাবিলা খান, সাংবাদিক আবিদ হাসান, বরকত মোল্লা, আশিক জামান, মানিক মিয়া, মাসুদ পারভেজ, হাসানুল বান্না, রাজিব বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.