মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক (৭৫) মারা গেছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগ ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকেল ৫টায় নিজ বাড়িতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের নেতৃত্বে মধুখালী থানার একটি পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
পরে শুক্রবার বাদ মাগরিব কামারখালীতে তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার্শ্ববর্তী আড়পাড়া গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.